1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কিশোরীর মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কিশোরীর মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় কিশোরীর মৃতদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন , কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে নাফিসা আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যার কোনো এক সময় নিজ বসতঘরের বারান্দার আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নাফিসার বাবা মোজাম্মেল হক রাজমিস্ত্রির কাজে বরিশাল যান। দুপুরে মা নাজমা বেগম সন্তানদের খাওয়ানোর পর পারিবারিক বিষয়ে মেয়ের সঙ্গে বকাঝকা করেন। এরপর বিকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে যান।
সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন তার মেয়ে বারান্দার আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে মা ও ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় চৌকিদার রাত ১০টা ২৫ মিনিটে থানায় খবর দিলে, কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন