1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলছিল লাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলছিল লাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলছিল লাশ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া 
কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে নিজ ওড়না প্যাঁচানো অবস্থায় লামিয়া (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ছোট বালিয়াতলী গ্রামের একটি চাম্বুল গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, নিহত লামিয়া ঢাকায় কর্মরত পিতা বাহার শিকদারের সংসার খরচের টাকা আনার জন্য মা হালিমা বেগম সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হন। এসময় লামিয়া তার ছোট ভাই হাবিব ও নানী মইফুল বেগমের সঙ্গে ঘরে ছিলেন। রাত ৯টার দিকে মা ফিরতে দেরি হওয়ায় লামিয়া তাকে খুঁজতে ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর বাড়ির সামনের পুকুর পাড়ের চাম্বুল গাছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান মা হালিমা বেগম। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে রাত প্রায় ১২টার দিকে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত লামিয়া ছোট বালিয়াতলী গ্রামের বাহার শিকদারের মেয়ে।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, এটা আত্মহত্যা না অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে,।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন