1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কৃষিবাজারে কৃষকদের ভালোবাসায় সিক্ত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কৃষিবাজারে কৃষকদের ভালোবাসায় সিক্ত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় কৃষিবাজারে কৃষকদের ভালোবাসায় সিক্ত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
ভোরের আলো ফুটতেই কলাপাড়ার পাখিমারা কৃষিবাজারে এক অনন্য দৃশ্য। কৃষকদের মুখে হাসি, হাতে শাপলা ফুল-সব আয়োজন যেন এক মানবিক অভ্যর্থনা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এদিন রবিবার (২ নভেম্বর) ভোরে বাজারে উপস্থিত হলে স্থানীয় কৃষকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ কৃষকদের সঙ্গে আলাপ করেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি কৃষকদের উদ্দেশে বলেন,
“আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আপনাদের জীবনের কষ্ট আমরা বুঝি-এবং এনসিপি কৃষকের অধিকার রক্ষায় সর্বদা পাশে থাকবে।”
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা, এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক।
এছাড়া জেলা সমন্বয় কমিটির সদস্য লায়ন সাইফুল্লাহ মামুন, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম, মোহাম্মদ আল ইমরান, মাহফুজুর রহমান মিরাজ,পাখিমারা বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আইউবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকরা জানান, এমনভাবে কোনো রাজনৈতিক নেতাকে ভোরবেলা তাদের মাঝে দেখা তাদের কাছে আনন্দের বিষয়। অনেকে হাসনাতের সঙ্গে সেলফি তোলেন, কেউবা হাতে তুলে দেন শাপলা ফুল-ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক হিসেবে।
সংক্ষিপ্ত সময়ের এই সফরে হাসনাত আব্দুল্লাহ কৃষকদের উদ্দেশে বলেন,“এই মাটি ও মানুষের উন্নয়নই আমাদের রাজনীতির ভিত্তি। কৃষকের ঘামেই দেশের অর্থনীতি বেঁচে আছে-তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”
এরপর তিনি ভোলার উদ্দেশ্যে কলাপাড়া ত্যাগ করেন। এর আগে শনিবার রাতে তিনি কুয়াকাটায় অবস্থান করেন এবং পটুয়াখালীর সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন