1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও চারা বিতরণ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও চারা বিতরণ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও চারা বিতরণ উদ্বোধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন।
প্রণোদনার আওতায় বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে-উফশী আমন ধানের বীজ, নারিকেল, লেবু, তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা, হাইব্রিড মরিচ বীজ এবং উফশী শাক-সবজির বীজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরাফাত হোসেন বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, প্রতিটি কৃষক যেন এই সুবিধা পেয়ে উপকৃত হন।”
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলাপাড়া, এই কর্মসূচির আয়োজন করে। এতে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন এবং তাদের হাতে চারা ও বীজ তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন