1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কৃষি মেলা'২০২৪ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, কৃষি পন্য প্রদর্শনী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কৃষি মেলা'২০২৪ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, কৃষি পন্য প্রদর্শনী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় কৃষি মেলা’২০২৪ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, কৃষি পন্য প্রদর্শনী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
‘
নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা’২০২৪ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল ঘুরে কৃষি প্রদর্শনীে দেখেন।
মেলায় বিভিন্ন স্টলে কন্দাল জাতীয় ফসল ওল কচু, আলু/মিষ্টি আলু, মুখি কচু, লতি কচু, পানি কচু, গাছ আলু, কাসাভা, ট্রাইকো কম্পোষ্ট, গাদা কম্পোষ্ট, কুইক কম্পোষ্ট, খামার জাত সারের প্রদর্শনসহ কন্দাল ফসল চাষবাসের নিয়ম, সময় ও বিভিন্ন প্রাকৃতিক সারের ব্যবহার মেলা দেখতে আসা মানুষকে অবহিত করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ‘কৃষকরে উৎপাদিত কৃষি পন্য বিক্রয়ের জন্য শীঘ্রই কলাপাড়ায় কৃষি মার্কেট চালু করা হচ্ছে। এতে মধ্যস্বত্ত্বভোগীদের দ্যেরাত্ম্য কমবে, কৃষক লাভবান কবে। এবং কৃষি পন্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন