1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কেক কেটে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কেক কেটে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় কেক কেটে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
oplus_2
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ ডিসেম্বর) বিকাল ৪টায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে কলাপাড়া উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুস সালাম তালুকদার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। আলোচনা সভার উদ্বোধক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার। পৌর কৃষক দলের আহবায়ক মো.জসিম মল্লিক এবং সদস্য সচিব মো.আনোয়ার হোসেন’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর রশীদ, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার ,ধানখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মেজবাহ উদ্দিন মুন্সী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.সোয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.ফাহিম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. তুহিন হোসাইনসহ উপজেলা ও পৌর কৃষক দলের সভাপতি ও সম্পাদকবৃন্দ। এ সময় দলে দলে উপজেলা এবং পৌর কৃষকদল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কৃষক দলের সৃষ্টি করায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী হুমায়ুন সিকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশের কৃষকদের উন্নয়নে নিজে উপস্থিত হয়ে খাল খনন করেছিলেন। তিনি আরও বলেন, এ দেশের কৃষক তথা মানুষের ভাগ্যন্নোয়নের লক্ষ্যে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন