1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কোচিং সেন্টারে রাতের ক্লাশ চলাকালে একই সঙ্গে ৯ ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কোচিং সেন্টারে রাতের ক্লাশ চলাকালে একই সঙ্গে ৯ ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় কোচিং সেন্টারে রাতের ক্লাশ চলাকালে একই সঙ্গে ৯ ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়া পৌরশহরের রহমতপুরের জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে ক্লাশ চলাকালে একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়েছে। বুধবার রাত ৯ টার দিকে একই সঙ্গে নয় ছাত্রীর অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে হাসপাতালে জড়ো হন। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হচ্ছে ফাতেমা (১৩), হুমায়রা মিম (১৫), মমতাজ (১৪), শারমিন (১৪), সমৃদ্ধি (১৩), ফাতেমা (১৪), ফারজানা (১৪), রুবা (১৪) ও জেরিন (১৪)। বর্তমানে এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নেবুলাইজার দেওয়া হচ্ছে। তিন-চার জনের সমস্যা বেশি বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন। এসময় কোচিং সেন্টারের কোন শিক্ষককে পাওয়া যায়নি। কেন, কী কারণে এমনটা হয়েছে তাদের কাছ থেকে কিছুই জানা যায়নি। রাত নয়টা ক্লাশ চলাকালে এমন ঘটনায় অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

এছাড়াও বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী স্বর্ণা (১৪)। বর্তমানে সে কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক বিকাশ রায় বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফাংশনাল ডিজঅর্ডার সমস্যার কারণে এমনটা হতে পারে। অভিভাবক শফিকুল আলম বাবুল জানান, তার মেয়েও অসুস্থ হয়ে পড়েছে। তবে এখন ঘুমুচ্ছে। কিছুটা সুস্থ মনে করছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, তিনি খবর শোনার পরেই অসুস্থ ছাত্রীদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর রেখেছেন। এছাড়া কোচিং সেন্টারটির বিষয়ে খোঁজ-খবর নিবেন বলেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন