1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় খানকায়ে বাইতুশ শিফার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় খানকায়ে বাইতুশ শিফার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় খানকায়ে বাইতুশ শিফার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর খানকায়ে বাইতুশ শিফা এর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে কলাপাড়া ফেরিঘাট এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন কেওড়াবুনিয়ার পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা)। এছাড়াও কলাপাড়ার বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান হাওলাদার মাহফিলে অংশগ্রহণ করেন।
খানকায়ে বাইতুশ শিফা, কলাপাড়া-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মাহফিল পরিচালিত হয়। এ সময় তিনি বলেন, “সীরাতুন্নবী (সাঃ)-এর আলোকে আমাদের জীবন গড়ে তুলতে হবে। সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশান্তি দূর করে মানবকল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য। এই ধরনের মাহফিল আমাদের ঈমানকে দৃঢ় করতে সহায়তা করে।”
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সঞ্চালনা করেন নাচনাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড জামে মসজিদের খতীব মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।
মাহফিলে উপস্থিত এলাকাবাসী খানকায়ে বাইতুশ শিফা, কলাপাড়া-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে তারা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন