1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুঠের চেষ্টার অভিযোগ, অজ্ঞান অবস্থায় ৫ জন হাসপাতালে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুঠের চেষ্টার অভিযোগ, অজ্ঞান অবস্থায় ৫ জন হাসপাতালে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুঠের চেষ্টার অভিযোগ, অজ্ঞান অবস্থায় ৫ জন হাসপাতালে

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে খাবারের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারকে অজ্ঞান করে লুট করার চেষ্টা করার অভিযোগ উঠেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন-হাবিব গাজী (৪০), তার স্ত্রী ঝর্ণা (৩৫), মেয়ে হাবিবা জান্নাত (১৮), আশা ইতি (৭) ও সুমাইয়া (৯)।
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন এমদাদুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।
হাবিব গাজী জানান, তার স্ত্রী মানসিক অসুস্থ হওয়ায় চিকিৎসার কথা বলে এমদাদুল ইসলাম সন্ধ্যায় বাড়িতে আসেন। পরে তিনি সবাইকে পানির গ্লাস এগিয়ে দিলে তা পান করার পর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়।
এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মোঃ মোফাজ্জল হোসেন বলেন, আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মলমপার্টির সদস্য। ভুক্তভোগী পরিবারকে আমরা মামলা করার পরামর্শ দিয়েছি। মামলা হলে তাকে আদালতে প্রেরণের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন