1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় খাল খননের দাবীতে জেলেদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় খাল খননের দাবীতে জেলেদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় খাল খননের দাবীতে জেলেদের মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 

দেশের বৃহত্তর মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর। সাগরে মাছধরা ট্রলার মহিপুর ও আলীপুরে প্রবেশ পথ শিববাড়িয়া নদী নৌ-যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, শিববাড়িয়া নদী নৌ-যান চলাচলের জন্য শিববাড়িয়া নদীর খাল খননের দাবীতে জেলেদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“দেশ বাঁচাও” “দেশ বাঁচাও” এই স্লোগানে মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলু গাজী, ইউপি সদস্য মোঃ জামাল হাওলাদার, মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার গাজী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, সাগর থেকে মাছধরা ট্রলার মহিপুর ও আলীপুরের প্রবেশ পথ শিববাড়িয়া নদীতে বালি জমে যাওয়ার কারণে প্রবেশ করতে পারছে না, যার কারণে ওইখানেই ট্রলার থাকতে হয়, ঝড়-বৃষ্টিতে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়, মাছ ধরার ট্রলার যদি মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর বাজারে না আসতে পারে, তাহলে আস্তে আস্তে ওই বাজার অচল হয়ে পড়বে, তাই তারা উপজেলা ও জেলা প্রশাসনের কাছে  শিববাড়িয়া নদীতে নৌ-যান চলাচলের খনন করার জোর দাবি জানিয়েছেন।
এ সময় মৎস্য বন্দর মহিপুরের ট্রলার মালিক ও জেলেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন