1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় গরু বিক্রির টাকা ছিনতাই , হামলায় এক ব্যক্তি আহত। থানায় অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় গরু বিক্রির টাকা ছিনতাই , হামলায় এক ব্যক্তি আহত। থানায় অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় গরু বিক্রির টাকা ছিনতাই , হামলায় এক ব্যক্তি আহত। থানায় অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

 

কলাপাড়ায় গরু বিক্রির টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ রুবেল আকন (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনি মোঃ ওবায়দুল মোল্লা (২৪), মোঃ শাহীন মীর (২৮), মোঃ কিবরিয়া (২২), মোঃ বেল্লাল (১৯) ও মোঃ মোবারক মোল্লা (৬৫) কে আসামি করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর বুধবার রাতে আনুমানিক সাতটার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বিশকানী এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই রাতে রুবেল আকন বরগুনার আমতলী বাজার থেকে গরু বিক্রি করে নিজ টমটমযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অভিযুক্তরা তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। একপর্যায়ে তারা রুবেলকে লোহার পাইপ ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে এবং তার কোমরে থাকা ব্যাগ থেকে গরু বিক্রির ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

রুবেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রুবেল আকন বলেন,“অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে আমার উপর হামলা করে টাকা ছিনিয়ে নিয়েছে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।”

অভিযোগের বিষয়ে কলাপাড়া থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন