1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. নুরউদ্দিন হাওলাদার (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাদুরতলী স্লুইস এলাকায়।
নিহত নুরউদ্দিন হাওলাদার ওই এলাকার মোঃ ফারুক হাওলাদারের ছেলে। তিনি সম্প্রতি স্ত্রীর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়ার পর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথাকাটির একপর্যায়ে অভিমান করে ঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাতে যেকোনো সময় বারান্দার আড়ার সঙ্গে নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন