1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় এক চোর আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় এক চোর আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় এক চোর আটক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৭৮ বার পঠিত
Spread the love
কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে রাকিব (২৪) নামে এক চোর। বৃহস্পতিবার দুপুরে মিজান মুন্সীর দোকান থেকে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে পালিয়ে যাওয়ার সময় দোকানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়রা ব্রিজ এলাকায় তাকে আটক করে।
আটক রাকিব পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম নূর সাঈদ গাজী।
ঘটনার পর স্থানীয়রা রাকিবকে কলাপাড়া থানায় হস্তান্তর করে। এ বিষয়ে কলাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাসেল জানান, “স্থানীয়রা চোরকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে থানায় নিয়ে যাচ্ছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন