1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ঘর তুলতে গিয়ে চাঁদা দাবি, হয়রানির শিকার জেলে পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ঘর তুলতে গিয়ে চাঁদা দাবি, হয়রানির শিকার জেলে পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ঘর তুলতে গিয়ে চাঁদা দাবি, হয়রানির শিকার জেলে পরিবার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া 
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে একটি জেলে পরিবার চাঁদা না দেওয়ায় নানা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, প্রায় ২০ বছর আগে তিনি ৬ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসবাস করে আসছিলেন। সম্প্রতি ওই জমিতে ঘর তুলতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাধা সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করেন তিনি।
আবুল হোসেনের ভাষ্য, তার জমির পাশের একটি কোম্পানি নতুন করে জমি কিনেছে এবং তার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় জামাল দেওয়ান ও নুরুল আমিনকে দিয়ে তাকে জায়গা ছাড়তে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী পরিবার জানায়, নির্মাণকাজ করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়ে জেলে পরিবারটি নিরাপত্তা ও শান্তিপূর্ণ বসবাসের দাবি জানিয়েছে।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন