1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চাঁদাবাজি-প্রতারণা মামলায় শাহাদত ও মোস্তাফিজ গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চাঁদাবাজি-প্রতারণা মামলায় শাহাদত ও মোস্তাফিজ গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় চাঁদাবাজি-প্রতারণা মামলায় শাহাদত ও মোস্তাফিজ গ্রেফতার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ার উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় চাঁদাবাজি ও প্রতারণার মামলায় শাহাদত তালুকদার ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২১ জুলাই) রাতে পটুয়াখালী ডিসি কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির এসআই মোঃ জহুরুল ইসলাম জানান, চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আদালতে সোপর্দের পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
জানা যায়, পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ তোলার সময় স্থানীয় একটি চক্র মনিরা বেগমের কাছে ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
ঘটনার পর ২০ জুলাই এলাকাবাসী ও ভুক্তভোগীরা মানববন্ধন করে দালালি, চাঁদাবাজি, ভুয়া মামলা ও নথিপত্র জবরদখলের বিরুদ্ধে প্রতিকার চান। গ্রেফতারকৃতরা পটুয়াখালী ডিসি অফিসের এলএ শাখার দালাল হিসেবে দীর্ঘদিন ধরে প্রতারণায় জড়িত বলেও অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন