1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চাঁদাবাজি মামলা করে বিপাকে ব্যবসায়ী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চাঁদাবাজি মামলা করে বিপাকে ব্যবসায়ী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় চাঁদাবাজি মামলা করে বিপাকে ব্যবসায়ী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় চাঁদাবাজির মামলা করে বিপাকে পড়েছেন মুদি ব্যবসায়ী মোঃ বেল্লাল পাহলান (৪৮)। আসামিরা বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। দোকান বন্ধ ও ঘেরের মাছ ধরা সহ নানা ক্ষতিসাধন করে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নীলগঞ্জের দড়িয়াপুর গ্রামের মৃতঃ আঃ ছত্তার পাহলান’র বেল্লাল পাহলান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মোঃ বেল্লাল পাহলান বলেন, আক্কেলপুর গ্রামের আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালযের দক্ষিণ পাশে ওয়াক্‌ফ স্টেটে প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে মুদি দোকান সুনামের সঙ্গে করে আসছি। ১৭ জানুয়ারি সোহাগ মুন্সী (৩৫), বেল্লাল আকন (৩২), হিরু প্যাদা (৩৫), জাকির হাওলাদার (৫৫), মাহবুব (৩২), চাঁন মিয়া (৪৫), নাসির (৩৫) ও ফেরদাউস (৩৮) আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দিলে আমার দোকান বন্ধ করে দিবে এবং আমার ঘেরের মাছ ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়। কিন্তু তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ভয়ভীতি সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। আমি কোন উপায় না পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) অভিযুক্ত সোহাগ মুন্সী, বেল্লাল আকন, হিরু প্যাদা, জাকির হাওলাদার, মাহবুব, চাঁন মিয়া, নাসির, ফেরদাউস কে আসামি করে কলাপাড়া থানায় এটি চাঁদাবাজির মামলা দায়ের করি। যার মামলা নং-২৮। এ মামলায় আক্কেলপুর গ্রামের আজিজ ক্বারী’র ছেলে জাকির হাওলাদার কে গ্রেফতার করে পুলিশ। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার দোকান ভাঙচুর এবং দোকানের সামনে থাকা আকাশ নিয়ে যায়। সকালে আমার ছেলে দোকানে গেলে, দোকান খুলতে দেয়নি। আসামিরি জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম, এ ঘটনায় মামলার রুজু করা হয়েছে, এ মামলার আসামি জাকির কে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন