1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার নাটকীয় মোড়: প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার নাটকীয় মোড়: প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার নাটকীয় মোড়: প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার

এস এম আলমগীর হোসেনঃ
  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেনঃ

কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর অপহরণ মামলার নাটকীয় মোড় নিয়েছে। গত ২ এপ্রিল ২০২৫, রাতের অন্ধকারে নিখোঁজ হন পশ্চিম চাকামইয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী মোসাম্মৎ আখি আক্তার। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা (মামলা নং-০২, তারিখ: ০২-০৪-২০২৫, দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ভিকটিমের স্বামী, ননদসহ মোট ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

 

তবে ঘটনার রেশ না কাটতেই গতরাতে ডিবি পটুয়াখালীর একটি চৌকস দল অভিযান চালিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রেশিবপুর গ্রামের একটি বাড়ি থেকে ভিকটিম আখি আক্তার ও তার প্রেমিক হাসান মাহমুদ (২৮), পিতা মৃত ফজলুর রহমান-কে নাটকীয়ভাবে উদ্ধার করে।

 

বর্তমানে ভিকটিম ও তার প্রেমিককে কলাপাড়া থানা হাজতে রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা আরও পরিষ্কার হবে।

 

স্থানীয়দের মতে, এ ঘটনা প্রমাণ করে ভালোবাসা কখনও কখনও আইন ও সমাজের নিয়ম ভেঙেও এগিয়ে যায়। তবে এতে ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ অনেক পরিবার।

 

এ বিষয়ে কলাপাড়া থানা ও ডিবি পটুয়াখালীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন