1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চার লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চার লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় চার লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী গ্রেফতার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
চার লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব। কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা সংলগ্নপশ্চিম সাগর মোহনা ও লেম্বুরবনে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত বুধবার রাত ৮ টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহিপুরের নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশন কার্যালয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেসব্রিফিংয়ে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুরবন সাগর মোহনায় অভিযান পরিচালনা করে। এসময় একটি নামবিহীন ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করে। একই সময় লেবুরবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জেলেবেশে পাচারকারীরা হলেন, নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্থাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত ও খলিল আহম্মদ। গ্রেফতারকৃতরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন ধরে এ মাদক পাচারের সাথে জড়িত বলে কোষ্টগার্ড সদস্যরা জানান। তবে এ চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে পারেনি। এমনকি তাকে চিহ্নিতও করা যায়নি।
কোষ্টগার্ড জানায়, গ্রেফতার ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মহিপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, থানায় মামলা রেকর্ডের পর আসামীদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হবে।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন