1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, চিকিৎসক ও ষ্টাফ নার্সের বিরুদ্ধে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, চিকিৎসক ও ষ্টাফ নার্সের বিরুদ্ধে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, চিকিৎসক ও ষ্টাফ নার্সের বিরুদ্ধে মামলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পঠিত
Spread the love
কলাপাড়ায় কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: জে এইচ খান লেলিন ও সিনিয়র স্টাফ নার্স মোসাম্মৎ আসমা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) ভিকটিমের চাচা অ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান সিকদার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত পিবিআই, পটুয়াখালীকে ১৩ ফেব্রুয়ারি আদালতে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২১ ডিসেম্বর ২০২২ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহনপুর গ্রামের মোঃ মাকসুদুর রহমান সিকদারের পুত্র ভিকটিম স্বপন সিকদারকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসার সুব্যবস্থা না করে টাকা উপার্জনের অসৎ উদ্দেশ্যে তার ব্যক্তিগত কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়। এরপরে পরীক্ষার রিপোর্টসহ ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্তরা যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে দায়িত্ব অবহেলা করে সময় ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে জরুরি বিভাগের একজন নার্স ভিকটিম স্বপন সিকদারকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। এতে সে কিছুটা সুস্থ বোধ করছিল। কিন্তু পরক্ষণেই অক্সিজেন মাস্ক খুলে ভর্তির জন্য তাকে দোতলায় পাঠিয়ে দেয়া হয়। এতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পুনরায় মাস্ক পরিয়ে দেয়ার জন্য অভিযুক্তদের প্রতি ভিকটিম আকুতি মিনতি করে শুরু করে। কিন্তু অভিযুক্তরা অক্সিজেন মাস্ক তাকে না পরিয়ে ডিউটি শেষ বলে চলে যায়। এরই মধ্যে স্বপন সিকদার মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাদীর দাবি অভিযুক্তদের চিকিৎসা অবহেলার কারণে স্বপন সিকদার মারা গেছেন।
উল্লেখ্য, অভিযুক্ত চিকিৎসক জে এইচ খান লেলিন ইনজুরি সার্টিফিকেটে অর্থের বিনিময়ে সাধারণ জখম কে গুরুতর এবং গুরুতর জখম কে সাধারণ উল্লেখ করে মেডিকেল সনদ সরবরাহ করেন। এ নিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ এবং মামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ডা. জে এইচ খান লেলিন জানান, তিনি ওই রোগীকে যথাযথ চিকিৎসা সেবা দিয়ে পরবর্তীতে সরকারি কাজে হাসপাতালের বাহিরে ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন