1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চুরি হওয়া দুই মহিষ উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চুরি হওয়া দুই মহিষ উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় চুরি হওয়া দুই মহিষ উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে চুরি হওয়া দুইটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। পরে মহিষগুলো প্রকৃত মালিক লালুয়া ইউনিয়নের চাঁদুপাড়া গ্রামের কৃষক মোঃ নুরজামান হাওলাদারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রায় ৯-১০ দিন আগে নুরজামানের দুটি মহিষ চুরি হয়ে যায়। এ বিষয়ে তিনি কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) চাকামইয়ার চুঙ্গাপাশা বিলে মহিষগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিষ দুটি উদ্ধার করে এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ মামুন সিকদারের জিম্মায় রাখে। পরবর্তীতে সঠিক প্রমাণের ভিত্তিতে মহিষ দুটি প্রকৃত মালিকের কাছে শনিবার (২৬ জুলাই) হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার এস আই মোঃ জহিরুল ইসলাম বলেন, খবর সরেজমিনে গিয়ে মহিষ দুইটি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদারের কাছে জিম্মায় রাখি, পরে মহিষের ছবি তোলে সকল থানায় এবং ফেসবুকে পোস্ট করে দিই, পরবর্তীতে সঠিক প্রমাণের ভিত্তিতে মহিষ দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করি। তিনি আরো বলেন, কে বা কারা মহিষ দুইটি চুঙ্গাপাশা বিলে রেখেছে তা আমরা তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন