1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চোরাই তামাসহ দুই চোর আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চোরাই তামাসহ দুই চোর আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় চোরাই তামাসহ দুই চোর আটক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া 
কলাপাড়ায় চোরাই তামাসহ ২ চোর কে আটক করা হয়েছে। সোমবার সকালে কলাপাড়ার ধালাখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পুলিশ ফাঁড়ির সদস্যরা এদের আটক করে। এরা হলেন, মোকসেদ হাওলাদার (২৮), সে পশ্চিম টিয়াখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে এবং মোঃ মোরসালিন (২৫), সে পশ্চিম রজপাড়া গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে। এদের তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরাই তামা চুরি করার সময় তামা কাটার মেশিন সহ দুই চোরকে হাতেনাতে ধরেছে পুলিশ ফাঁড়ির সদস্যরা। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণে তামার তার চুরি করে আসছে একটি চোর চক্র।
এ ব্যাপারে তাপবিদ্যুৎ কেন্দ্র পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে তামা কাটার মেশিন দিয়ে তামা কাটার সময় সোমবার ভোর ৪ টার দিকে ১ জন এবং সকাল সাড়ে ৯ টায় ১ জন তামা কাটা মেশিন ও তামা সহ আটক করে কলাপাড়া থানায় হস্তান্তর করেছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন