1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চোর চক্রের দুই হোতাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চোর চক্রের দুই হোতাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় চোর চক্রের দুই হোতাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক খাইয়ে অচেতন করে ঘরের মালামাল, টাকাপয়সা, স্বর্ণালংকার লুটে নেওয়া চক্রের দুই হোতাকে স্থানীয়রা পাকড়াও করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে। এরা হলো সজিব তালুকদার (৩৫) ও সবুজ সিকদার (৩৫)। সোমবার সকাল ৯ টার দিকে এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের জুলহাস হাওলাদারের বসতঘরে ঢুকে মালামাল চুরি করার সময় এক জনকে পাকড়াও করা হয়।
স্থানীয় চৌকিদার সোহাগ মিয়া জানান, প্রথমে এ চক্রের সজিবকে ধরা হয়। তার ভাষ্যমতে পরে সকালে সবুজ কে আটক করা হয়। চোর চক্রের মূল হোতা সজিবের পাল্টা আক্রমণে বাড়ির মালিক জুলহাস ও তার ছেলে ইসা আহত হয়েছে। সজিবের কাছ থেকে একটি ব্যাগে পাউডার জাতীয় কিছু উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন