1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আইন ও বিচার মন্ত্রলায়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও মহিপুর থানা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। এবং সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ও অ্যাডভোকেট মেহেদি হাসান রুবেল।

এদিকে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সহকারী সরকারী কৌশুলদের অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, কলাপাড়া সাংবাদিক ফোরাম ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। উপকূলীয় কলাপাড়া উপজেলার বিচার প্রার্থী সাধারন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন