1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ৬ নারী উদ্যোক্তার মাঝে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ৬ নারী উদ্যোক্তার মাঝে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ৬ নারী উদ্যোক্তার মাঝে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়ায় অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজন উপজেলা সভা কক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের ছয় জন নারী উদ্যোক্তাদের মাঝে জীবিকা উন্নয়নের লক্ষ্যে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ করছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন তুলে দিয়েছেন। একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় প্রান্তজন এর বাস্তবায়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জেয়াদুল কবির, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু মৃধা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক এবং প্রান্তজন এর নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা প্রমূখ।

 

বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জীবিকা উন্নয়নের লক্ষ্যে ধানখালী ইউনিয়নের নারী উদ্যোক্তা মাহমুদা, শাহিদা, মোসাঃ সুখী বেগম, সোমা, রুজিনা এবং আসমা সেলাই মেশিন পেয়েছেন। সেলাই মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে একটি সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। এছাড়াও মোটর ছাড়া যত সময় প্রয়োজন চালাতে পারবে। প্রান্তজন একটি অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তজন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে। বর্তমানে একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় কলাপাড়া উপজেলার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২” প্রকল্প বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন