1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ছাত্রদল নেতা ও তার ভাই কে কুপিয়ে জখম করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ছাত্রদল নেতা ও তার ভাই কে কুপিয়ে জখম করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ছাত্রদল নেতা ও তার ভাই কে কুপিয়ে জখম করার অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ তুহিন তালুকদার (২৪) ও তার বড় ভাই কৃষক মোঃ হামিম তালুকদার (২৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহত মোঃ তুহিন তালুকদার বলেন, নিজদের জমিতে বেকু দিয়ে কাজ করি, কাজ করা বেকুটি লেবুপাড়া রাস্তায় আটকে পড়ে, খবর পেয়ে আমি ও আমার বড় ভাই রাস্তার উপরে যাই, তখন ইউনিয়ন শ্রমিকলীগ নেতা নাঈম তালুকদারের সাথে দেখা, তখন অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে রাস্তায় উঠেছিস কেন, দেখস নাই তোর বাপেরা ঢাকায় রাস্তায় সমাবেশ করছে, আমরা রাস্তায় উঠতাছি এসব বলে আমাদের উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে ইউনিয়ন শ্রমিকলীগ নেতা নাঈম তালুকদার, ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জসিম তালুকদার, চুন্নু তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম তালুকদার সহ ১০/১২ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আমাদের প্রাণ রক্ষা পায়। পরে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে আহতদের খোঁজখবর নিতে ঘটনা দিন সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন