1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জনস্বার্থে পুকুর ইজারা বাতিলের দাবি এলাকাবাসীর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জনস্বার্থে পুকুর ইজারা বাতিলের দাবি এলাকাবাসীর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় জনস্বার্থে পুকুর ইজারা বাতিলের দাবি এলাকাবাসীর

মোঃ আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার পঠিত
Spread the love
মোঃ আলমগীর হোসেন, কলাপাড়া
কলাপাড়ায় একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের পুকুরকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরী রায়, খুকুমণি হালদার, সঞ্জিব হালদার, নন্দকুমার সাহা প্রমুখ।
এলাকাবাসীর দাবি, বহুদিন ধরে ব্যবহৃত পুকুরটি শুধুমাত্র একটি জলাধার নয়, বরং এটি এলাকার ধর্মীয়, সামাজিক ও দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
জানা গেছে, পুকুরটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত যেখানে সম্মুখভাগে বহু হিন্দু পরিবার যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এলাকার পানির স্তর অনেক নিচে হওয়ায় এবং লবণাক্ততা বেড়ে যাওয়ায় এই পুকুরের জলই বহু মানুষ দীর্ঘকাল ধরে পান, রান্না ও অন্যান্য গৃহস্থালী কাজে ব্যবহার করে আসছেন।
পুকুরটির পাশে রয়েছে এলাকার অন্যতম প্রাচীন সার্বজনীন সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান “শ্রী শ্রী গৌড় গোবিন্দ সেবাশ্রম”, যেখানে নিয়মিত পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে অংশগ্রহণকারী ভক্ত ও কীর্তনীয়া লোকজন পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ যাবতীয় কাজে এই পুকুরের পানি ব্যবহার করেন। এছাড়াও পুকুরের পাশেই রয়েছে এলাকার একমাত্র চলাচলের রাস্তা।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন