1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শ্রমিককে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শ্রমিককে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শ্রমিককে কুপিয়ে জখম

এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোকছেদ বেপারী (৫৫) নামে এক শ্রমিককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত মোকছেদ বেপারী জানান, তিনি ঢাকায় শ্রমিকের কাজ করেন। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার প্রতিপক্ষরা তার জমি দখলের চেষ্টা করে। এ সময় তিনি বাড়িতে না থাকায় তার ছেলে বউ খাদিজা বেগম ও নাহিয়া বেগম বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। বর্তমানে তারাও কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোকছেদ বেপারী আরও জানান, ঘটনার দিন তিনি খবর পেয়ে ঢাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পাখিমারা বাজারে নামার পর অতর্কিতে লিটন মুন্সী, সালেমান মাতুব্বরসহ ৪-৫ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “ঘটনার কথা শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন