
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের জমিতে রাতের আধারে বিষ স্প্রে করে ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ধান নষ্ট হওয়ায় দিশাহারা ওই জমির কৃষক মোঃ কালাম ব্যাপারী (৪৫)।
রোববার (২৪ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের কালাম ব্যাপারী এর ৯৩ শতাংশ জমিতে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ চাষী কালাম ব্যাপারী।
অভিযোগ উল্লেখ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ফসলি জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে দেয় তার প্রতিপক্ষরা। ২২ নভেম্বর শুক্রবার বেলা ১২টায় আমি আমার জমিতে গিয়ে দেখতে পাই আমার জমির ফসল নষ্ট হয়ে গেছে। আমার ধান্য জমিতে কেবল ধান ফলছে ঠিক এমনই সময় স্থানীয় মাসুদ সিকদার আমার ক্ষতি করার হীন মানষে আমার জমিতে বিষ প্রয়োগ করে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে।
তিনি আরো বলেন, উক্ত জমি গত বছর সে ধান কড়ালি রেখেছে, বর্তমান বছরে আমি মালিকের কাছ থেকে ধান কড়ালি হিসেবে নিয়েছি। মাসুদ সিকদার ক্ষোভ আমি কেন উক্ত জমি ধান কড়ালি নিতে গেলাম সেটাই আমার জন্য কাল হয়ে গেল। তার ট্রাক্টর থাকায় আমি সেই ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করাই নাই সেটাও ছিল আরেকটা ক্ষোভ। তিনি অভিযুক্তর বিরুদ্ধে আইগত ব্যবস্থাগ্রহণ সহ ক্ষতিপূরণ পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য অনুরোধ জানান।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে প্রতিনিধি দল পাঠিয়েছি, তারা সত্যতা পেয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।