1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে নারীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে নারীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে নারীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া 
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জমি দখল নিয়ে সংঘর্ষে এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে সাজদা বেগম কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজদা বেগম (৫৫) স্বামী গাজী খালেকুজ্জামানের বসতঘরের সামনের দরজার সিঁড়ির ওপর হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, মোস্তাফিজ গাজী (৫৬) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র তৈরি করে ভিকটিমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত পুকুর দখলের চেষ্টা করে আসছে। ২০২৪ সালের এপ্রিল মাসে ভেকু দিয়ে পুরো পুকুর দখল করে নেয়ার পর থেকে বিরোধ আরও তীব্র হয়।
অভিযোগে বলা হয়েছে, অতীতেও এই বিরোধের জেরে ভিকটিমের পরিবার হামলার শিকার হয়েছে। ২০১৮ সালে গাজী খালেকুজ্জামানকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় কলাপাড়া থানায় মামলা হয়। পরবর্তীতে একাধিক মামলা ও পাল্টা মামলা চলমান রয়েছে।
ঘটনার দিন দুপুরে ভিকটিমের বাড়ির প্রবেশপথে বড়ই গাছের কাঁটা দিয়ে বেড়া দেয় আসামিপক্ষ। এ নিয়ে প্রতিবাদ করলে প্রথমে সাইদুল গাজী ভিকটিমকে গালাগাল করে। এরপর জব্বার গাজী, হারুন গাজী, রাহাত গাজী, সাইদুল গাজীর স্ত্রী জেসমিন বেগম ও হারুন গাজীর স্ত্রী ফেরদৌসী বেগম একত্রিত হয়ে ভিকটিমের ঘরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে জব্বার গাজী ধারালো ছেনা দিয়ে ভিকটিমের মাথায় কোপ দেয় এবং অন্যরা লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
বর্তমানে সাজদা বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুরুতর আহত ভিকটিম পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে যাতে তারা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।
এ ঘটনায় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন