1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মা ও মেয়েকে মারধর ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মা ও মেয়েকে মারধর ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় মা ও মেয়েকে মারধর ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়ায় দিনে দুপুরে মনোতোষ হাওলাদার বাড়ীতে ঢুকে বসতঘর ও জমি দখলের চেষ্টা এবং তার স্ত্রী ও মেয়েকে মারধর, শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী। রবিবার বেলা সাড়ে ১১ টাঢয় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস, উজ্জ্বল চন্দ্র শীল, অঞ্জনা মিত্র, সুবল চন্দ্র শীল, রিনা রানী হাওলাদার, শুক্লা বিশ্বাস, নয়ন দাস, খোকন প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তপন, প্রফুল্ল এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তারা মনোতোষসহ ১৩ জনের নামে একাধিক মামলা দিয়ে টাকার বিনিময়ে আপোষ করার প্রস্তাব দিচ্ছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দলবল নিয়ে বাসা বাড়ী দখল করতে আসে। মানববন্ধনে দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মনোতোষ মিস্ত্রির ঘরে ঢুকে তাকে মারধর করে ঘরে থেকে উচ্ছেদ ও জমি দখলের চেষ্টা করে স্থানীয় প্রফুল্ল মিস্ত্রি ও তপনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত। এসময় মনোতোষকে বাঁচাতে তার স্ত্রী অর্পণা ও মেয়ে শ্রাবন্তীকে মারধর করে তাদের পরনের জামা ও কাপড় খুলে শ্লীলতাহানি করে স্বর্নলংকার ছিনিয়ে নেয়। প্রতিবেশীরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাদের দেখে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
লিখিত বক্তব্যে অর্পনা বিশ্বাস আরো বলেন, ঘটনার পর থেকে তপন, প্রফুল্ল একাধিক মোটরসাইকেল নিয়ে বারবার বাসায় মহরা দিচ্ছে। প্রননাশের হুমকি দিচ্ছে। অকথ্য ভাষায় গালাগালি করছেন। মামলার ভয় দেখাচ্ছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তপন বলেন, প্রফুল্ল তাকে জমি ক্রয়-বিক্রয়সহ মোকদ্দমা পরিচালনার পাওয়ার দিয়েছেন। কিছুদিনের মধ্যে রেজিষ্ট্রেশন করে ওই জমি তিনি কিনে নিবেন। জমির বিষয় নিয়ে কথা বলতে সেসময় হাতাহাতি হয়েছে। তবে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, শুক্রবারের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন