1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতার মাথা ফাটিয়ে দিলো প্রতিপক্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতার মাথা ফাটিয়ে দিলো প্রতিপক্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতার মাথা ফাটিয়ে দিলো প্রতিপক্ষ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
Spread the love
পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে টিয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুল তালুকদার (৩৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব টিয়াখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এবং চারটি সেলাই পড়েছে। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাকসুদুল তালুকদার জানান, “জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দিপু তালুকদারের সঙ্গে বিরোধ চলছিল। আওয়ামী লীগ আমলে দিপু ও তার লোকজন আমাদের পরিবারকে নানা সময়ে অত্যাচার ও নির্যাতন করেছে। ঘটনার দিন আমি জমিতে নতুন বীজ বপন করতে গেলে দিপুর নেতৃত্বে ৪-৫ জন আমার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপ দিলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।”
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন