1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছকিনা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ছকিনা বেগম কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রবাসী রুহুল আমিন খাঁ’র স্ত্রী আহত ছকিনা বেগম জানান, স্থানীয়দের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, ঘটনার দিন নিজের জমি থেকে মাটি কেটে ঘরের কাজে ব্যবহার করছিলাম, এমন সময় খলিল হাওলাদার, জলিল হাওলাদার নিজেদের জমি দাবি করে আমার উপর হামলা চালায়। এসময় আমার হাতে থাকা কোদাল কেড়ে নিয়ে আমার মাথায় আঘাত করে এতে আমি রক্তাক্ত জখম হই। পরে আমি অজ্ঞান হয়ে যাই, জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত খলিল হাওলাদার ও জলিল হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসেনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন