1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জমি বিরোধ নিয়ে অপপ্রচারের অভিযোগ, চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জমি বিরোধ নিয়ে অপপ্রচারের অভিযোগ, চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের বগা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কারির তালিকায় সাজাপ্রাপ্ত ব্যক্তি, এলাকায় বিতর্ক মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ: প্রশংসায় ভাসছেন এমপি নয়ন জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এমপি এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে ব্যবসায়ী সমবায় সমিতির শুভেচ্ছা বিনিময় লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাউফলে আলোচনা সভা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাউফলে চিত্রাঙ্কন ও আলোচনা সভা লালমোহন পৌর বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসায় চীনে গমন

কলাপাড়ায় জমি বিরোধ নিয়ে অপপ্রচারের অভিযোগ, চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা এবং উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে চারটি হিন্দু পরিবার।
শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দেবাশীষ সিকদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ জুলাই কয়েকটি স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের বিরুদ্ধে মনগড়া, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তাদের পরিবার বিস্মিত ও ক্ষুব্ধ। তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে বিএনপির সভাপতির কোনো সম্পৃক্ততা নেই। ভুক্তভোগী চারটি হিন্দু পরিবারের পক্ষ থেকে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
দেবাশীষ সিকদার অভিযোগ করেন, খোকন মন্ডল একজন ভূমিদস্যু সিন্ডিকেটের সদস্য ও মামলাবাজ। দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগীরা তাদের পারিবারিক জমি দখলের চেষ্টা করে আসছেন। এ উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি একাধিক মামলাও দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ১০ জুলাই ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলে খোকন মন্ডল ও তার সহযোগীরা প্রকাশ্যে তার ওপর হামলা চালায়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ১১ জুলাই খোকন মন্ডলকে আটক করে। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বিভিন্ন অপকর্মে জড়িয়ে কিছু কুচক্রী মহলের সহায়তায় বিএনপির সভাপতির সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জমির বিরোধের বিস্তারিত তুলে ধরে বলা হয়, নীলগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর জে.এল. নীলগঞ্জ মৌজার মোট ৭ দশমিক ৪৩ একর জমির মালিকানা ও রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং ২০২৫ সালের ১৭ জুন আদালত উভয় পক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দেন। অভিযোগ করা হয়, ওই নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীপক্ষ জমি দখলের চেষ্টা এবং অপপ্রচার অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে দেবাশীষ সিকদার দাবি করেন, বর্তমানে পুলিন চন্দ্র হাওলাদার গংদের চারটি পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তারা নিজেদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং কলাপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন