1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জাকের পার্টির জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জাকের পার্টির জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় জাকের পার্টির জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
পটুয়াখালী-৪ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কলাপাড়ায় জাকের পার্টির উদ্যোগে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।
জাকের পার্টি কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. খলিল মৃধার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্র ফ্রন্ট পটুয়াখালী জেলা সভাপতি রাহাত হাওলাদার, বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল রশিদ এবং ছাত্র ফ্রন্ট নেতা পারভেজ সিকদার প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, “দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষ এখনও মুক্ত নয়। ২৪’র গণঅভ্যুত্থানের পরও দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কবর থেকে মৃতদেহ তোলা ও পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে-এটাই কি সেই স্বাধীনতা, যার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিল?”
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান এবং গোলাপ ফুল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
সভা শেষে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন