1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় ২১ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় ২১ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় ২১ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় গভীর রাতে একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ২১ লাখ ৫ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে।
ঘটনাটি ঘটেছে ২০ মার্চ (বুধবার) রাত ৩:২০ থেকে ৪:৪৫-এর মধ্যে। ভুক্তভোগী গৃহকর্তা মো. ইউনুস হাওলাদার ও তার স্ত্রী মোসাম্মৎ বাবলী আক্তার জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর চোরেরা ঘরে ঢুকে আলমারি ও শোকেসের তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
চুরি হওয়া মালামাল:
স্বর্ণালংকার:
২১ ভরির বেশি, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকারও বেশি, নগদ অর্থ: ৬০,০০০ টাকা।
গৃহকর্তা জানান, রাত ৩:১০-এ তারা ঘুম থেকে উঠে বাথরুমে যান এবং তখন সবকিছু ঠিক ছিল। কিন্তু ভোর ৪:৪৫-এ ঘুম ভাঙলে তারা দেখেন, ঘরের দরজা খোলা, আলমারি ও শোকেসের তালা ভাঙা এবং ঘরের ভেতর কাপড়-চোপড় এলোমেলো।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে, যা সবাইকে আতঙ্কিত করে তুলেছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, পুলিশ পরিদর্শন করেছে, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, লিখিত
 অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের উদ্বেগ:
এ ধরনের চুরি প্রতিরোধে রাতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। একইসঙ্গে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন