1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে কে মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে কে মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে কে মারধর

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

পটুয়াখালীর কলাপাড়ায় খালে জাল পাতা কে কেন্দ্র করে মোঃ পারভেজ বয়াতি (২৮) নামে এক জেলে কে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। সে মিঠাগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এবং আলীগঞ্জ গ্রামের মোঃ সোবাহান বয়াতি’র ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আলীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

হাসপাতালে ভর্তি আহত জেলে মোঃ পারভেজ বয়াতি জানান, গ্রামের ছোট একটি খালে জাল ফেলে দিনশেষে যে মাছ পাওয়া যায় তা বাজারে বিক্রি করেই চলে সংসার। এভাবেই জীবনের ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।

তিনি আরো জানান, ওই খালে মাছ ধরার জন্য জাল ফেলি, প্রতিদিনের মত ঘটনার দিন শেষ বিকেলে জাল উঠাতে গিয়ে দেখি জাল ছিঁড়ে নদীর পাশে উঠানো আছে, আর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিল মৃধার জাল পাতা আছে, এ সময় জিজ্ঞেস করলে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিল মৃধা বলে এখানে জাল পাতা যাবে না এখানে আমাদের জায়গা আমরা জাল ফেলবো। তর্কে একপর্যায়ে জলিল মৃধা ও তার ছেলে নাসির মৃধা সহ ৫/৬ জন আমাকে এলোপাথাড়ি মারধর করে, এ সময় আমার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে যায়। এর বিচার চাই আমি।

 

এ ব্যাপারে উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম বলেন, একজন সাধারন জেলে কে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি,  এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।

 

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাকির হোসেন ফকির বলেন, ঘটনার শুনে খোঁজখবর সহ চিকিৎসার ব্যবস্থা করেছি, দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই। এ বিষয়ে অভিযুক্তর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন