
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন নেতৃবৃন্দ সহায়তার হাত বাড়িয়ে প্রশংসায় ভাসছেন। চেয়ারম্যান মাহামুদুল আলম সুজন মোল্লা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের তিন শত কার্ডধারীদের মধ্যে শান্তিপুর্ন ভাবে চাল বিতরন করা হয় ১২ নভেম্বর বৃহস্পতিবার। চাল নিয়ে চালবাজী করার অভিপ্রায়ে একটি মহল ওঁৎ পেতেছিল। ০৫ আগস্ট পরবর্তী টিয়াখালী ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে ২২ বস্তা চাল নিয়ে যায় মহিলা ইউপি সদস্য লিজার নেতৃত্বে দুর্বৃত্তরা। ভিজিডি চাল বিতরনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার নির্দেশে টিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মো.জসিম উদ্দিন বসার, সাধারন সম্পাদক মো.রাসেল সিকদার, সহ সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আবু তাহের খান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন সভাপতি মো.জসিম উদ্দিন বসার জানান, ইতিপুর্বে জনগণের জন্য বরাদ্ধকৃত চাল লুটপাট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। ভিজিডি চাল বিতরনে চেয়ারম্যানকে সহায়তা করতে ইউনিয়ন পরিষদে এসেছি। মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে ভিজিডি চাল বিতরন সুস্ঠু ভাবে সম্পন্ন করেছেন।
ইউপি সচিব এমএ জলিল জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন শাখা অনাকাংখিত কোন ঘটনা ছাড়াই শান্তিপুর্ন চাল বিতরনে সহায়তা করার জন্য অভিনন্দন জানান নেতৃবৃন্দকে।
টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা জানান, তিনশতাধিক কার্ডধারীদের ভিজিডি চাল বিরনের শেষ বছর। নুতন বছরে নুতন তালিকায় ভিজিডি চাল বিতরন করা হবে। টিয়াখালী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুজাহিদ কমিটি সকাল থেকে চাল বিতরনে ব্যাপক সহায়তা করার জন্য সকল ইউপি সদস্য ও গ্রামপুলিশদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানান নেতৃবৃন্দ সহ গনমাধ্যমকর্মীদের।