1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষণ টিমের সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মৃধা এবং পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।
সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পর্যবেক্ষণ টিমের সদস্য মোঃ সেলিম সিকদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফোরকান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির আহমেদ হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুল তালুকদার প্রমুখ।
বক্তব্যে নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য জোরদার করতে হবে। বিশেষ করে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করে তাকে জাতীয় সংসদে এমপি নির্বাচিত করার জন্য এখন থেকেই মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কর্মী সভায় টিয়াখালী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন