1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় সেচ্ছাসেবক দলের দুই নেতা আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় সেচ্ছাসেবক দলের দুই নেতা আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় সেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের সাবেক এ জি এস ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদার (৩৯) ও নীলগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির হোসেন (৩৭) নামের দুই নেতা কে আটক করেছে পুলিশ। রোববার রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। আটককৃত মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে ও মনিরের বাড়ি একই ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত একটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল সরকার বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে ৯টি বসতঘর রয়েছে। পরে মাকসুদ ও মনির নীল কান্তি সরকারের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরের লোকজনকে মারধর করে।
মিনতী রানী সরকার জানান, দু®ৃ‹তিকারীদের মারধরে পলাশ ও দুলাল সরকার আহত হয়। ঘরের আলমিরা ভেঙ্গে স্বর্নালংকার ও ৫৭ হাজার নগদ টাকা লুট করে নেয়। এসময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯ ফোন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে তাদের আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়। এর আগে ফরিদগঞ্জের ফরিদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আটক মাকসুদ মজুমদারের নামে জাল টাকার মামলা রয়েছে। বিগত ৫ আগষ্ট নীলগঞ্জ থেকে গরু চুরি করার দায়ে সেনাবাহীনির হাতে আটক হয়।
এব্যাপারে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মো, রুহুল আমিন অভি জানান, এধরনের দু®ৃ‹তিকারীদের বিরুদ্ধে আইনী ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন