1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ডাকাতি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ছয় ডাকাত গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ডাকাতি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ছয় ডাকাত গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ডাকাতি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ছয় ডাকাত গ্রেপ্তার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ডাকাতি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ডাকাতদলের প্রধান রাহাত ফকির (২৭), মনির ডাকুয়া (২৭), সফিক গাজী (২৭), ছগির হাওলাদার (৩৩), রাকিবুল খান (২৭) ও আশ্রয়দাতা কাশেম মৃধাকে (৪৩) আটক করে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে এদেরকে গমইরতলা গ্রাম থেকে আটক করা হয়। এরা এখন কলাপাড়া থানায় রয়েছে। গ্রেপ্তার ডাকাতদল নেতা রাহাত ফকির বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল ফকিরের ছেলে। তার বিরেুদ্ধে আরও একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার চার জনে বাড়ি আমতলী ও দুই জনের বাড়ি কলাপাড়ায়।
এর আগে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গুটাবাছা গ্রামে ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি করে ডাকাতদল। সোমবার দিবাগত মধ্য রাতে ৬-৭ জনের ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতদল। ডাকাতরা গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী নুপুরকে লোহার রড দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে হাত-পা বেধে লেপের নিচে আটকে রাখে। এরপর আলমিরাসহ বিভিন্ন মালামাল তছনছ করে নগদ এক লাখ ৫৮ হাজার টাকা প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ডাকাতদল সবাই মুখোশ পরিহিত অবস্থায় ছিল। ডাকাতদল ডাকাতি শেষে একই গ্রামের কাশেম মৃধার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এখবর গ্রামবাসী জানতে পেরে পুলিশে খবর দেয় । কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম এখবর নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন