1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ড্রেনের উপর চলাচল বন্ধের আশঙ্কা, তারকাটা দেওয়ার উদ্যোগে উদ্বিগ্ন এলাকাবাসী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ড্রেনের উপর চলাচল বন্ধের আশঙ্কা, তারকাটা দেওয়ার উদ্যোগে উদ্বিগ্ন এলাকাবাসী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ড্রেনের উপর চলাচল বন্ধের আশঙ্কা, তারকাটা দেওয়ার উদ্যোগে উদ্বিগ্ন এলাকাবাসী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পৌরসভার একটি পুরাতন ড্রেন বহুদিন ধরে স্থানীয় ৫০ থেকে ৬০টি পরিবারের প্রধান চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ওই ড্রেনের উপর ও পাশ ঘেঁষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) বা টিএনটি কার্যালয় তারকাটা দিয়ে বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনের পাশে তারকাটা দেয়া হলে তাঁদের দীর্ঘদিনের চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে কষ্টে পড়বে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষসহ সকলেই। এ অবস্থায় এলাকাবাসী কলাপাড়া পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করে চলাচলের পথটি যেন বন্ধ না করা হয় সেই দাবি জানিয়েছে।
এ বিষয়ে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন,
“কলাপাড়া হাসপাতাল ও টিএনটি অফিসের মাঝখানে আমাদের একটি ড্রেন রয়েছে। আমি অবগত হয়েছি যে ওই ড্রেন দিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলাচল করে। টিএনটি অফিস নিরাপত্তার স্বার্থে এলাকা বান্ডারি করার উদ্যোগ নিয়েছে। তবে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ও টিএনটি অফিসের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে কী করা যায়, তা খতিয়ে দেখবো।”
স্থানীয়দের আশা, প্রশাসনের উদ্যোগে এমন সমাধান হবে যাতে বিটিসিএলের নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত হয় এবং একই সঙ্গে তাঁদের দীর্ঘদিনের চলাচলের পথটিও উন্মুক্ত থাকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন