1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় দূর্যোগে বাংলাদেশের উত্তর ও উপকূলীয় অঞ্চলে সম্প্রদায় এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলির উন্নত প্রস্তুতির জন্য শিশু কেন্দ্রিক পূর্বাভাসমূলক পদক্ষেপ গ্রহণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম।
সেইভ দ্য চিলল্ড্রেন এর আর্থিক ও রাইমস’র কারিগরি সহযোগীতায় “জাগোনারী” আয়োজনে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহম্মদ পারভেজ, সহকারি অধ্যাপক মো.আরিফুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্টিসিপেটরি একশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্স। উপস্থিত ছিলেন সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ জামান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোকসদুল আলম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, জাগোনারী, এন্টিসিপেটরি একশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস প্রমুখ।
কর্মশালায় অতিথিরা যে কোন দূর্যোগে জাগোনারী,র কার্যক্রমের প্রশংসা করেন এবং সাইক্লোনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা এবং সকল সংস্থা দূর্যোগকালীন সময় ও পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করলে ক্ষতি অনেকটা কম হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন