1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানো ও মানুষকে সচেতন করতে মাঠ মহড়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানো ও মানুষকে সচেতন করতে মাঠ মহড়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানো ও মানুষকে সচেতন করতে মাঠ মহড়া অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
কলাপাড়ায় প্রাকৃতিক দূর্যোগে মানুষের আগাম প্রস্তুতি ও দূর্যোগ কবলিত এলাকার মানুষের করনীয় এবং সচেতন করতে দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের সহযোগিতায় এবং ফ্রেন্ডশিপ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপি’র আয়োজনে মঙ্গলবার বিকালে কলাপাড়ার ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহবুব আলম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র সহকারী পরিচালক মো. আছাদ উজ জামান।
সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলামের সঞ্চালনায় মাঠ মহড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. মাসুম বিল্লাহ, সহ সভাপতি মোস্তাক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র চম্পাপুর ইউনিয়ন সভাপতি মো. সুমন তালুকদার প্রমুখ।
কলাপাড়ায় প্রতি বছর ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রানহানীর ঘটনা ঘটে। তাই দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানো ও উপকূলীয় মানুষকে সচেতন করতে এ দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয় বলে সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন