1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় দেশি-বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় ইটবাড়িয়া একাদশ এবং স্বেচ্ছাসেবক দল একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে স্বেচ্ছাসেবক দল একাদশ ইটবাড়িয়া একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বর্ণাঢ্য এ আয়োজনে বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি এবং মনোমুগ্ধকর খেলা দেখতে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। খেলায় দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এবং মাদক থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। “এ ধরনের আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে।” ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন