1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ধুলাসারে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় জেলে চাল বিতরণ, খুশি জেলেরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ধুলাসারে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় জেলে চাল বিতরণ, খুশি জেলেরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ধুলাসারে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় জেলে চাল বিতরণ, খুশি জেলেরা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে জেলে চাল বিতরণ সম্পন্ন হয়েছে একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। প্রতি জেলে পেয়েছেন ৮০ কেজি করে চাল, যা পেয়ে খুশি জেলে পরিবারগুলো।
জানা গেছে, ধুলাসার ইউনিয়নে মোট ১,৭৪৮ জন জেলে তালিকাভুক্ত থাকলেও এবার চাল বরাদ্দ পেয়েছেন ১,৪৫০ জন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাল বিতরণের সময় জেলেদের মধ্যে ছিল শান্তিপূর্ণ উপস্থিতি ও শৃঙ্খলা।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, মহিলা মেম্বার কুলসুম বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পুরো প্রক্রিয়াটি হয়েছে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সুষ্ঠুভাবে।
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. আউয়াল আকন বলেন, “নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণ শান্তিপূর্ণভাবে দেয়ার চেষ্টা করছি। কোথাও কোনো রাজনৈতিক প্রভাব ছিল না।”
এ বিষয়ে ধুলাসার ইউপি চেয়ারম্যান মাও. আব্দুর রহিম বলেন, “আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে প্রকৃত জেলেদের কাছে চাল পৌঁছে দিতে। কোনো ধরনের অনিয়ম হয়নি। ভবিষ্যতেও এভাবে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে চাই।”
চাল পেয়ে জেলেরা জানান, এমন স্বচ্ছভাবে বিতরণ দেখে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও এমন প্রক্রিয়া বজায় রাখার দাবি জানান।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন