1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে মোঃ হাসিবুল আলম (২৯) নামে এক জেলেকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া স্লুইস সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
আহত হাসিবুল আলম মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মো. মীর আবুল কালামের ছেলে।
হাসিবুল আলমের অভিযোগ, মঙ্গলবার রাতে তিনি নদীতে জাল পেতে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে ফোরকান হাওলাদার ও হেলাল গাজী তার পথরোধ করেন। পরে তারা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন