1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় নিখোঁজের ৩৬ ঘন্টা পর মহিলার মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় নিখোঁজের ৩৬ ঘন্টা পর মহিলার মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় নিখোঁজের ৩৬ ঘন্টা পর মহিলার মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন,  কলাপাড়াঃ
কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের আবাসন এলাকা থেকে মাটির নিচে চাপা দেওয়া বিধবা আয়েশা বেগমের (৬২) মৃতদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। কলাপাড়া থানা পুলিশ এ মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার রাত থেকে এ মহিলা নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পরে মাটিচাপা দেওয়া হয়েছে।
স্থানীয় মেম্বার রাসেল মিয়া জানান, নিহত আয়েশা বেগম কে শনিবার রাত নয়টার দিকে বাবলাতলা বাজারে তার মেয়ে জামাই শাহীনের বাসা থেকে আবাসনের বাসিন্দা ইউনুস ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলেন। আজ সোমবার সকালে তাকে আবাসনের এক মহিলা মোবাইল করে জানায়। এরপর চৌকিদার নিয়ে নতুন মাটি ভরাটের স্থান দেখতে পান। পরে পুলিশকে খবর দিয়ে মাটি খুড়ে ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে আবাসন বাসিন্দা ইউনুস পলাতক রয়েছে।
মেম্বার রাসেল মিয়া জানান, আয়েশা বেগম কে গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ মাটি চাপা দেয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও বলেন, নিহত আয়েশার সঙ্গে ইউনুসের টাকার লেনদেন ছিল বলে জানতে পেরেছেন।
কলাপাড়া থানার ওসি, আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন