1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়ন প্রশাসক নিয়োগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়ন প্রশাসক নিয়োগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়ন প্রশাসক নিয়োগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ও ধানখালীতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা চেয়ারম্যান হিসেবে থাকছেন না। ইউনিয়ন দু’টিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক আদেশে প্রশাসক নিয়োগের খবরটি নিশ্চিত হওয়া গেছে।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১, ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ১৯ আগস্ট ২০২৪ তারিখের সরকারি পরিপত্রের আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা (ধানখালীতে) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান (নীলগঞ্জ) ইউনিয়ন প্রশাসক নিয়োগ করে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
এর ফলে বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে থাকছেন না। খবরটি নিয়ে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য, শাহজাদা পারভেজ টিনু মৃধা ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রয়েছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। পরবর্তী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন