1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৯৯ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী জিয়া কলোনীতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত্যু তিন শিশুরা হলেন, উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী জিয়া কলোনীর মো: সোহেল ফকিরের ছেলে মো: রুমান (৭), ও তার কন্যা মোসা: সারমিন (৫), এবং মো: রুবেল ফকিরের কন্যা মোসা: মরিয়ম (৮)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই বাড়ির আশপাশে খেলাধুলা করছিলো, খেলাধুলার একপর্যায়ে ওই ৩ শিশু অসাবধানতা বশত: পুকুরের পানিতে পরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলের পুকুরে ভাসমান অবস্থায় ১টি শিশুর লাশ দেখতে পেয়ে, তাকে উদ্ধার করতে গিয়ে অন্য ২টি মৃতদেহ ডুবন্ত অবস্থার পুকুর থেকে উদ্ধার করে বেলা ১২ টা.৪০ মিঃ সময় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত্যু ঘোষণা করেন।
এদের মৃত্যুতে পরিবার‌ সহ আশেপাশে মানুষের আজারিতে স্তব্ধ হয়ে গেছে পুরো বাদুরতলী জিয়া কলোনী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন