1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সামাজিক ময়নাতদন্ত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সামাজিক ময়নাতদন্ত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সামাজিক ময়নাতদন্ত অনুষ্ঠিত

 মোঃ আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৯৯ বার পঠিত
Spread the love

 মোঃ আলমগীর হোসেন, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় সিআইপিআরবি এর উদ্যোগে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সামাজিক ময়নাতদন্ত (সোশ্যাল অটোপসি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনিতে এ ডুবে মৃত্যু প্রতিরোধে সামাজিক ময়নাতদন্ত (সোশ্যাল অটোপসি) অনুষ্ঠিত হয়।
গত ১২ মে-২০২৩ তারিখে (শুক্রবার) একই পরিবারের ৩ জন ভাই বোন পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে সামাজিক ময়নাতদন্ত (সোশ্যাল অটোপসি) আয়োজন করা হয়। ভাসা প্রকল্প বরিশাল বিভাগের ফিল্ড টিম ম্যানেজার মোহাম্মদ মোতাহের হোসাইন’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা ও টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান সুজন।
এ সময় সাংবাদিক, ইউপি সদস্য, সংশ্লিষ্ঠ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন সিআইপিআরবি “ভাসা” প্রকল্পের প্রধান অফিসের ইন্টাভেশন ম্যানেজার, আবুল বরাকাত এবং ফিল্ড অফিসের কর্মকর্তা বৃন্দ।
 সভায় পানিতে ডুবে যাওয়া শিশুদের অভিভাবকদের কাছ থেকে ঐ দিনের সম্পুর্ণ ঘটনার বিস্তারিত জানা হয়। এর মাধ্যমে এলাকার অন্যান্য অভিভাবকদের এই বিষয়ে সচেতন করা হয় যাতে পরবর্তীতে এই রকম মর্মান্তিক ঘটনা না ঘটে। পরে সকলের উপস্থিতে শিশুদের স্মরণে দোয়া এবং ৩টি ফল গাছ রোপন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন